মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

হবিগঞ্জে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে মৃত্যু ৪


DhakaReport24.com || 2022-03-11 01:28:30
হবিগঞ্জে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে মৃত্যু ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত ও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এতে মহাসড়কে যানজট লেগে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১১ মার্চ) রাত সোয়া ৯টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রাফি জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আসিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয় পাথরবোঝাই একটি ট্রাক। এতে ৪ জন নিহত ও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।  

তিনি আরও জানান, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।  

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, রাত ৯টা ২০ মিনিটের আশিক পরিবহন ও শ‍্যামলী পরিবহনের বাস এবং একটি ট্রাকের মধ‍্যে এ সংঘর্ষ হয়। এ পর্যন্ত ৪ জন মারা যাওয়ার খবর পেয়েছি। পরে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে।  

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম