বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

লাখাইয়ে ৮শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক 


DhakaReport24.com || 2022-03-07 10:38:00
লাখাইয়ে ৮শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক 

হবিগঞ্জের লাখাইয়ে ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী বিল্লাল মিয়া( ৩৮) উপজেলার মহরমপুর গ্রামের রাজু মিয়ার ছেলে। 

রোববার  (৬ মার্চ)  রাত ১০টায় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই শাহজাহান মিয়া ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ১নং লাখাই ইউনিয়নের মহরমপুর নামক স্থান থেকে আটক করা  হয়।  

স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বসতঘর থেকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ৬ মাস যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।   
নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ইব্রাহিম মিয়ার কাছ থেকে ইয়াবা নিয়ে এই মাদক ব্যবসা পরিচালনা করছিল সে।  

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম