হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার ভুমি পরিচয়ে ফোনে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র।
উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ভ্রাম্যমাণ অভিযানের ভয় দেখিয়ে জরিমানা করবেন বলে হুমকি দেওয়া হয় । বিষয়টি জানতে পেরে ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সর্তকমূলক পোস্ট দিয়েছেন।
জানা যায়, শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ছাতিয়াইন বাজারের শাহজালাল বেকারির মালিক শাহিন মহালদার কে ইউএনও পরিচয়ে ফোন দিয়ে বেকারির কাগজ পত্র ঠিক আছে কিনা জানতে চেয়ে ৫০ হজার টাকা বিকাশ নাম্বারে পাঠানোর জন্য বলেন, অন্যতায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে তার প্রতিষ্ঠান কে জরিমানা করবেন বলে হুমকি দেয়।
বিষয় টি নিয়ে তার সন্দেহ তৈরি হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবগত করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান প্রতারক চক্র হতে সকল কে সাবধান থাকতে হবে । এদের ফাঁদে পা দেওয়া যাবে না।
বিষয়টি ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম