মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

মাধবপুরে গাজাঁ ও ফেনসিডিলসহ গ্রেফতার ২


মাধবপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-23 15:37:15
মাধবপুরে গাজাঁ ও ফেনসিডিলসহ গ্রেফতার ২

হবিগঞ্জের মাধবপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, ২২ ফেব্রুয়ারী (মঙ্গলবার ) বিকেল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে ভারতীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে একটি স্কুল ব্যাগে রাখা ৪ কেজি ভারতীয় গাঁজা ও ৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

আটককৃতরা হলো বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানার দেবগ্রামের রফিস খাঁনের ছেলে নুরনবী (৩২) এবং একই গ্রামের শেখ আমজাদ হোসেনের ছেলে শেখ সানি(৩০)।

বিজিবি জানান, মঙ্গলবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্মঘর কোম্পানী সদরের টহল কমান্ডার হাবিলদার কবির আহমেদ এর নেতৃত্ব একদল বিজিবি অভিযান পরিচালনা করে আসামীদের সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে গাঁজা ও ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করেন। 

উল্লেখ্য, ভারতীয় ত্রিপুরা রাজ্যের সিমান্তবর্তী মাধবপুর উপজেলায় প্রায় প্রতিদিনই পুলিশ, বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হচ্ছে মাদক কারবারিরা। 

 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম