হবিগঞ্জের মাধবপুরে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা প্রাণতোষ সূত্রধরের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রামেশ্বর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী কাজল সরকার। আদালত মামলাটি আমলে নিয়ে মাধবপুর থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের হতদরিদ্র নিতিন্দ্র সরকারের দৃষ্টি প্রতিবন্ধী ছেলে কাজল সরকার সমাজসেবা অধিদপ্তর থেকে মঞ্জুরকৃত প্রতিবন্ধী ভাতা (আইডি নং ২০০০৩৬১৭১৪৩১০৪২০৮-০৪) উত্তোলনের জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা প্রাণতোষ সূত্রধরের পরিচালনাধীন ব্যাংক এশিয়ার ছাতিয়াইন বাজারস্থ আউটলেটে একটি একাউন্ট খুলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম