মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

বাস-চান্দের গাড়ি সংঘর্ষ, নিহত ১


DhakaReport24.com || 2022-02-06 21:50:45
বাস-চান্দের গাড়ি সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জের মাধবপুরে বাসের সঙ্গে চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছায়েদ মিয়া নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শাহপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ছায়েদ মিয়া (৫২) তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর এলাকার বাসিন্দা ও চান্দের গাড়িচালক ছিলেন।  

জানা যায়, কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস সিলেট থেকে কুমিল্লা যাচ্ছিল। শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা চান্দের গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ। এতে চান্দের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ছায়েদ ঘটনাস্থলেই নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।