মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

হবিগঞ্জে নৌকার ভরাডুবি


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-01-31 22:14:15
হবিগঞ্জে নৌকার ভরাডুবি
ফাইল ছবি

৬ষ্ঠ ধাপের নির্বাচনেও হবিগঞ্জ জেলায় নৌকার চরম ভরাডুবির ঘটনা ঘটেছে। ৮টি ইউনিয়নের মাঝে নৌকা বিজয়ী হয়েছে মাত্র দুটিতে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে এই চরম ভরাডুবির কারণ হিসেবে দলের নেতাকর্মীরা মন্তব্য করেছেন অযোগ্য প্রার্থীকে নৌকার মনোনয়ন দেওয়া এবং অধিক সংখ্যক বিদ্রোহী প্রার্থীর অংশগ্রহণ। ৬ষ্ঠ ধাপে জেলার বাহুবল উপজেলার ৭টি ও শায়েস্তাগঞ্জ উপজেলার ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নে নৌকার প্রতীকের প্রার্থী আব্দুস সামাদকে বিপুল ভোটে পরাজিত করেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ বিদ্রোহী বুলবুল খান। নির্বাচনে বুলবুল খান আনারস প্রতীকে পান ৫ হাজার ৮৪ এবং নৌকা প্রতীকের আব্দুস সামাদ পান ২ হাজার ১১৮ ভোট।

বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী মুদ্দত আলী বিজয়ী হন।

 ভাদেশ্বর ইউনিয়নে নৌকা নিয়ে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান বিজয়ী হন।

 স্নানঘাট, সাতকাপন, বাহুবল, লামাতাসী ও মীরপুর ইউনিয়নে নৌকা পরাজিত হয়।