মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

>> পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

>> আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

>> বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

>> ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

>> ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

আপনি পড়ছেন : হবিগঞ্জ

ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর


DhakaReport24.com || 2024-11-21
ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার হয়ে কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ কারাগারের সুপার মো. মুজিবুর রহমান ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টায় তিনি বলেন, বুধবার (২০ নভেম্বর) রাতে পুলিশের একটি প্রিজন ভ্যান করে হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হবিগঞ্জ কারাগারে আনা হয়। বৃহস্পতিবার ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ আদালতে নেওয়ার কথা। তবে সকাল সোয়া ১১টা পর্যন্ত এ সংক্রান্ত কোনো আদেশ কারাগারে আসেনি। নিরাপত্তাজনিত কারণে তাকে কারাগারে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। আদেশ পেলেই তাকে আদালতে নিয়ে উপস্থিত করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়।

এছাড়া হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি। গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম