মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২


DhakaReport24.com || 2024-04-30 12:47:15
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জের বাহুবলে মাছবোঝাই পিকআপ ও সিমেন্ট বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে তগলী নামক স্থানে পৌঁছায়। এ সময় সিলেটগামী সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যান।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম