মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

নবীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুই শ্রমিকের


DhakaReport24.com || 2024-03-03 15:01:15
নবীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি এলাকার মিঠাপুরে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

রোববার (৩ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া (৬০), চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম (৩৫)।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, সিএনজি অটোরিকশাযোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ পাঁচ জন। পথিমধ্যে মিঠাপুর পৌঁছামাত্রাই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম