হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী একটি ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান সাদেক বলেন, রবিবার সকাল ৯টার দিকে ১ নম্বর লাইন ধরে আখাউড়া থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে মনতলা স্টেশন অতিক্রম করার সময় মেকানিক্যাল ফল্টের কারণে তেলবাহী ট্রেনের গার্ড বগিটি ট্রলির ওপর থেকে ছিটকে বাইরে পড়ে যায়।
এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য লাইনে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম