বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

নবীগঞ্জে এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
DhakaReport24.com || 2023-06-24 12:45:45
নবীগঞ্জে এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে লেবু খা (৫২) নামের এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। 

শনিবার সকালে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের পূর্ব পাশের বনের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।লেবু খা কালিয়ারভাঙ্গা গ্রামের মৃত হরমুছ খায়ের পুত্র।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার সকালে লেবু খা ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে স্থানীয় লোকজন লেবু খা কে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পরবর্তীতে নবীগঞ্জ থানার এসআই মোঃ আব্দুল ওয়ারেছ স্থানীয় লোকদের সহায়তায় লাশ নামিয়ে মৃত দেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। লেবু খা ৩/৪ মাস যাবৎ মানসিক রোগে ভুগছিলেন বলে স্থানীয়রা জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম