মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৯ জুয়ারী গ্রেফতার


DhakaReport24.com || 2023-05-14 15:05:00
নবীগঞ্জে পুলিশের অভিযানে ৯ জুয়ারী গ্রেফতার

নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রাম থেকে জুয়ার সরঞ্জামসহ ০৯ জুয়ারীকে গেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ মে)রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের মৃত জাহির উল্লাহ পুত্র রাজা মিয়ার বসত ঘরে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় একদল পুলিশ অভিযান পরিচালনা করেন ।

 এ সময় জুয়া খেলারত সদর ইউনিয়ন চৌশতপুর গ্রামের রাজা মিয়া (৫৩), ইলাছ উদ্দিন (২৬),  আবু ছালেক (২৮),আব্দুল সামাদ (২৩) শিপন মিয়া (২৩) আলমগীর (২৯), আম্বর উদ্দিন (৩০), সেলিম মিপয়া(৩৮) কে পুলিশ গ্রেফতার করে।

 এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮ হাজার ২শত ১০ টাকা উদ্ধার করা হয়। তাদেরকে  আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম