মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

মাধবপুর সীমান্ত এলাকায় পুকুরের মাছ ও ক্ষেতে ফসল চুরি বন্ধ হচ্ছে না


মুজাহিদ মসি - হবিগঞ্জ
DhakaReport24.com || 2023-02-11 18:06:45
মাধবপুর সীমান্ত এলাকায় পুকুরের মাছ ও ক্ষেতে ফসল চুরি বন্ধ হচ্ছে না

আজ(১১ ফ্রেব্রুয়ারী)হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনি ইউপির কমলপুর গ্রামের সারোয়ার নামের এক কৃষকের পুকুরের মাছ বিষপ্রয়োগে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

গত ৫ জানুয়ারি ২০২২ পাশের গ্রামের হাবিবুরের ৫ শত সীম গাছ কেটে ফেলেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় সে বাদী হয়ে থানায় অভিযোগও দিয়েছিলেন। এর কোন বিচার পান নি।

গত ১৬ ডিসেম্বর ২০২২ একই গ্রামের কৃষক খোকন মিয়া,কৃষক লোকমান মিয়া,কৃষক মাসুক উসমান মিয়াসহ আরো অনেকের  ক্ষেতের আলাদা আলাদা ফসল চুরির ঘটনা ঘটেছে।যা স্থানীয় চেয়ারম্যানকেও অবহিত করা হয়।

এ বিষয়সমূহ প্রতিরোধে মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে মৌখিক অভিযোগ আকারে জানানো হয়েছে।