বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

লাখাইয়ে ব্রিজের গোড়ায় নেই মাটি, রাস্তা ধসে দূর্ঘটনা ঘটার আশঙ্কা


লাখাই প্রতিনিধি    
DhakaReport24.com || 2022-08-07 22:02:00
লাখাইয়ে ব্রিজের গোড়ায় নেই মাটি, রাস্তা ধসে দূর্ঘটনা ঘটার আশঙ্কা

লাখাই উপজেলার ১ নং লাখাই  ইউনিয়নের লাখাই - বামৈ ডিসি সড়কের মধ্যবর্তী চিকনপুর ব্রিজের গোড়ায় মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত।  ব্রিজ সংলগ্ন  রাস্তায় ধস নেমে বড়  ধরণের দূর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের দুইপাশের গোড়ার দিকে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার পানি আসাতে সেই গর্ত বড় আকার ধারন করে আস্তে আস্তে  মাটি সরে গিয়ে রাস্তা ভাঙার উপক্রম। ব্রিজ সংলগ্ন  রাস্তার একদিকের গাইড ওয়ালের একাংশ  ভেঙে পড়ে রয়েছে গর্তে। 

দিন দিন রাস্তার গোড়ার দিকে মাটি সরে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা রফিক মিয়া। 

জুনাইদ মিয়া নামে এক পথচারী জানান, ব্রিজের গোড়ায় মাটি না থাকায় বড় ট্রাক আসলেই রাস্তায় ধস নামতে পারে। অচিরেই  গর্ত ভরাট করার দাবি জানান তিনি। 

এ ব্যাপারে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন জানান, ১ নং লাখাই ইউনিয়নের লাখাই - বামৈ ডিসি সড়কের একাধিক অংশে ভাঙা রয়েছে। ফলে যানবাহন ও যাত্রীদের চলাচলে অসুবিধা হচ্ছে। ব্রিজের গোড়ায় একাধিক জায়গায় গর্ত রয়েছে। জনসাধারণের স্বার্থে ও দূর্ঘটনা থেকে রক্ষা পেতে এগুলো অতিদ্রুত  মেরামত করার প্রয়োজন বলে জানান তিনি। 

উপজেলা  প্রকৌশলী শাকিল আহমেদের সাথে মুঠোফোনে আলাপকালে বলেন , আমি চেয়ারম্যানের কাছ থেকে  বিস্তারিত  জেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম