মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

>> পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

>> আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

>> বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

>> ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

>> ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

আপনি পড়ছেন : হবিগঞ্জ

লাখাইয়ে ১২ কেজি গাঁজাসহ আটক ৩   


DhakaReport24.com || 2022-04-09 00:43:15
লাখাইয়ে ১২ কেজি গাঁজাসহ আটক ৩   

হবিগঞ্জের লাখাই উপজেলা ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম নৌপথ মাদকের ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুই দিনের ব্যবধানে আবারও ৩ মাদক ব্যবসায়ীকে ১২ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। 

শনিবার (৯ এপ্রিল) সকালে ১নং লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন গুদাম বাড়ি খেয়াঘাট থেকে ৩ জনকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে  স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা ও এসআই শাহজাহান মিয়ার নেতৃত্বাধীন পুলিশ টিম।                     

আটককৃতরা হলো- নরসিংদী জেলার বেলাব থানার কাঙালিয়ার বাসিন্দা জাহের মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৮), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার  চানপুর গ্রামের মৃত ইন্দ্র বাহাদুরের ছেলে লক্ষণ বাহাদুর ( ৪৫) ও ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন চরদড়ি কুষ্টিয়ার হীরা ফকিরের ছেলে কবির ফকির ( ২০)।   
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক মামলার পলাতক আসামি চুনারুঘাট উপজেলার সিড়িকান্দি গ্রামের আব্দুল মজিদের কাছ থেকে কিনে নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করে। 
            
স্বজনগ্রাম পুলিশ তদন্ত  কেন্দ্রের এসআই শাহজাহান মিয়া জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত ১২ কেজি গাঁজার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। মাদকের বিরুদ্ধে  কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম