নবীগঞ্জ উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
উপজেলার ইউনিয়ন করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া বাজারে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস।
জানা যায়, সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে একটি প্রভাবশালী চক্র। উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এসময় গুমগুমিয়া গ্রামের মশ্বব উল্লাহ ছেলে সাজিদুর রহমান ও মৃত সামছুল হকের ছেলে হেলাল মিয়ার নির্মাণাধীন দোকান ঘর উচ্ছেদ করা হয়। এতে সহযোগিতা করেন এসআই নাঈম আহমেদ ও সুচরিত দাসের নেতৃত্বে একদল পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস বলেন, অবৈধভাবে সরকারি জায়গা দখলের অভিযোগ পেয়ে অভিযান চালায়। এতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান আমাদের অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম