মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

>> পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

>> আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

>> বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

>> ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

>> ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

আপনি পড়ছেন : হবিগঞ্জ

লাখাইয়ে নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগে শ্রীঘরে যুবক


DhakaReport24.com || 2022-03-31 12:17:45
 লাখাইয়ে নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগে শ্রীঘরে যুবক

হবিগঞ্জের লাখাইয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এক নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগে লাখাই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহায়ক সুমন মিয়াকে গ্রেফতার করেছে  লাখাই থানা পুলিশ। 

অভিযুক্ত সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার হুরুয়া গ্রামের বাসিন্দা তারু মিয়ার ছেলে। 

জানা যায়, সুমন মিয়া প্রাণিসম্পদ অফিসে চাকরির সুবাদে লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা মুড়িয়াউক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের  নারী  উদ্যোক্তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। 

গত ২৯ মার্চ সন্ধ্যায়  লাখাই উপজেলা পরিষদের ভেতর নির্মাণশ্রমিকদের জন্য  নির্মিত অস্থায়ী ঘরে তাকে ডেকে নিয়ে আসেন। এক পর্যায়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন সুমন মিয়া। এসময় বিষয়টি টের পেয়ে আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে সুমন মিয়াকে হাতেনাতে আটক করেন। এসময় উত্তেজিত জনতা ঘেরাও করে রাখে সুমন মিয়াকে।

বিষয়টি লাখাই উপজেলা নির্বাহী অফিস মোঃ শরিফ উদ্দিনকে অবগত করা হলে তিনি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আবু হানিফ ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শাহাদাত হোসেন এবং ওই নারীর মা কে ডেকে এনে তাদের জিম্মায় ওই নারী এবং সুমন মিয়াকে হস্তান্তর করেন। এ সময় তিনি তাদেরকে থানা কিংবা উপযুক্ত আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে ধর্ষিতা নারী লাখাই থানায় মামলা দায়ের করলে ২৯ মার্চ রাতেই লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল  ইসলামের নেতৃত্বে অভিযুক্ত ধর্ষক সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে, ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, উত্তেজিত  জনতার নিকট থেকে ভুক্তভোগী নারী ও অভিযুক্ত সুমন মিয়াকে উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওই নারীকে পরামর্শ প্রদান করা হয়। 

এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল  ইসলাম জানান, ভুক্তভোগী নারীকে ইচ্ছার বিরুদ্ধে  ধর্ষণ করেছে বলে পুলিশকে জানিয়েছেন ওই নারী। এর প্রেক্ষিতে ধর্ষণ মামলা নিয়ে অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম