মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

মাদক কারবারিদের হামলায় ৩ মাদকদ্রব্য কর্মকর্তা আহত


মাধবপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-23 18:01:00
মাদক কারবারিদের হামলায় ৩ মাদকদ্রব্য কর্মকর্তা আহত

হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিলের চালান জব্দের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। 

জানা যায় , মঙ্গলবার (২২ মার্চ)  বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তা মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে অভিযান চালান। এ সময় ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করে নিয়ে আসার সময় একদল মাদক কারবারি তাদের উপর আক্রমণ করে। এতে তিন কর্মকর্তা আহত হন।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এটিএম দিদারুল আলম জানান, ফেনসিডিলের একটি চালান জব্দ করতে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বাগানে চোলাই মদ জব্দের সময় শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়।


ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম