মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

মাধবপুরে টমটমসহ ৪ ডাকাত আটক


DhakaReport24.com || 2022-03-22 20:21:45
মাধবপুরে টমটমসহ ৪ ডাকাত আটক

হবিগঞ্জের মাধবপুরে টমটমসহ ৪ ডাকাতকে আটক করছে থানা পুলিশ । 

জানা যায়, সোমবার (২১ মার্চ)  রাত সারে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মানিক কুমার সাহা, এসআই অনিক চন্দ্র দেব সঙ্গীয় পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ১১ নং বাঘাসুরা ইউপির ঢাকা- সিলেট মহাসড়কের হবিগঞ্জ গ্যাসফিল্ড মোড়ে ৮/৯ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে এবং  মাইক্রোবাস ও চারটি টমটম উদ্ধার করেন।

আটককৃত ডাকাত দলের সদস্য বানিয়াচং উপজেলার নোয়াপাতারিয়া গ্রামের ( বর্তমান মাধবপুরের করড়া গ্রাম)  মৃত সরাফত উল্লার ছেলে আব্দুল মানিক (৪০),  সায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের আবদু রহিমের ছেলে মনসুর রহমান মসুর (৪৫), বিরামচর গ্রামের ছালেক মিয়ার ছেলে কবির মিয়া (৩০), মাধবপুর উপজেলার পুর্ব-ইটাখোলা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (২৭) কে আটক করেন এবং  ১টি মাইক্রোবাস ২টি ধারালো চাকু, ১টি বাটাল, ১টি দা, ৪টি লাইলনের রশি উদ্ধার করেন। অন্যান্য ডাকাতরা কৌশলে পালাইয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীগণ কর্তৃক প্রদত্ত তথ্য মোতাবেক তাহাদের অভ্যাসগত ভাবে চোরাইকৃত ১টি গেরাইনিং মেশিন ও ৪ টি টমটম সহ সকাল ৭ টার দিকে ৭নং জগদীশপুর ইউপির জগদীশপুর বাজারের জনৈক শাহ আলম এর মটরশপ থেকে উদ্ধার করেন।
 
ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। বাকী ডাকাতদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম