মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

>> পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

>> আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

>> বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

>> ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

>> ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

আপনি পড়ছেন : হবিগঞ্জ

নিজ ঘরে গৃহবধূ খুন : আটক ১


DhakaReport24.com || 2022-03-21 17:07:30
নিজ ঘরে গৃহবধূ খুন : আটক ১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নিজ ঘরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় শুকুর আলী (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

আটক শুকুর জেলার চুনারুঘাট উপজেলার রানীগাঁও গ্রামের আনর আলীর ছেলে। সোমবার (২১ মার্চ) সকালে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে শুকুর আলীকে জনতা আটক করে পুলিশে ধরিয়ে দেয়। 

নিহত বিনা বেগম শায়েস্তাগঞ্জ বাগুনিপাড়ার বাসিন্দা ও বেকারির শ্রমিক ইউসুফ আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন। 

পুলিশ জানায়, রাত ১১টায় দুর্বৃত্তরা বিনাকে তার ঘরে এসে ছুরিকাঘাত করে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, বিনা বেগমের স্বামী রাতে বাড়িতে ছিলেন না। সন্তানদের নিয়ে তিনি ঘুমিয়েছিলেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তবে সোমবার সকালে একজনকে আটক করা হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম