হবিগঞ্জের লাখাই উপজেলায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-ঝালকাঠির নলছিটি উপজেলার শহীদ খলিফা (৫৩) ও তার স্ত্রী চম্পা বেগম (৩৫)।
রবিবার (২০ মার্চ) ১নং লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন নৌকাঘাট থেকে তাদের আটক করা হয়।
স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা ও এসআই মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে একটি টিম তাদের আটক করে।
এসআই মো. শাহজাহান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌকাঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ এ দুই দম্পতিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আসামিরা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে গাড়িযোগে কিশোরগঞ্জের কটিয়াদি এলাকায় গাঁজা নিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম