বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

প্রেমঘটিত বিষয়ের জেরে বাকবিতণ্ডা : বৃদ্ধের মৃত্যু 


সানি চন্দ্র বিশ্বাস, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-12 23:10:30
প্রেমঘটিত বিষয়ের জেরে বাকবিতণ্ডা : বৃদ্ধের মৃত্যু 

হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে দু'পক্ষের বাকবিতণ্ডায় আমীর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১২ মার্চ) দুপুর আড়াইটায় উপজেলার ১নং ইউনিয়নের স্বজনগ্রামের আয়নারটুক ও বাঙালপাড়াহাটির মধ্যবর্তী আলগাহাটিতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আমীর আলীর মেয়ের সাথে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমানের এক ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে পার্শ্ববর্তী বাড়ির আরজু মিয়া ও সায়েরা বেগম মৃত আমীর আলী ও তার মেয়েকে অশালীন ভাষায় গালিগালাজ করে। এরই জেরে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আমীর আলী হার্ট অ্যাটাক করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্বজনগ্রাম পুলিশ  তদন্ত কেন্দ্রের এসআই শাহজাহান মিয়া জানান, মৃতের শরীরে কোনো আঘাত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।                         

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম