সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

>> লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা যাচাই করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

>> শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

>> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

>> ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

>> ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

>> সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : সিলেট

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


DhakaReport24.com || 2026-04-10
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সালেহ আহমদ জয়ধর (৩০) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কারবালারটুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমদ জয়ধর, একই গ্রামের মাসুম আহম্মদ (২০) ও নাজিরগাঁও এলাকার সুমন মিয়া (২৫) মাদকের চালান আনার উদ্দেশ্যে ভারত সীমান্ত অতিক্রম করে অন্তত এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেন।

তিনি আরও বলেন, ভারতের চংকেট ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় সুপারি বাগানে অবস্থানকালে স্থানীয় খাসিয়া জনগোষ্ঠীর সদস্যরা তাদের চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মো. নাজমুল হক জানান, পরে তার দুই সহযোগী মরদেহটি বাংলাদেশে নিয়ে আসে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম