সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

>> লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা যাচাই করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

>> শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

>> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

>> ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

>> ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

>> সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : সিলেট

ওষুধের ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা


DhakaReport24.com || 2025-01-18
ওষুধের ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

ওষুধের ওপর অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) কমাতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, ওষুধের ওপর যৎসামান্য ভ্যাট আরোপ করা হয়েছে। তবে তা কমানোর জন্য সুপারিশ করা হয়েছে। প্রত্যাশা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা বিবেচনা করবে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকট রয়েছে। হাসপাতালগুলোয় ডাক্তার, নার্সের ও শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি। মেঝেতে, ওয়াশরুমের পাশে সর্বত্র রোগীদের অবস্থান। এটা অশোভনীয়। সরকার জনবল সংকট নিরসনে কাজ করছে।

স্বাস্থ্য খাতে অনেকগুলো সংস্কারের বিষয় আছে উল্লেখ করে নূরজাহান বেগম বলেন, ‘সংস্কার কমিটির প্রতিবেদন পেলে সেসব সংস্কার করা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে সবগুলো সংস্কার হয়ত করা সম্ভব হবে না। তবে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কার করবে বলেও আশা করছি।’

এসময় উপদেষ্টা আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে প্রায় সাড়ে ৪শ জন চোখ হারিয়েছে। আন্দোলনে যারা আহত, নিহত হয়েছেন কিংবা সেসময় যারা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিয়েছেন তাদের ত্যাগকে সবসময় মনে রাখারও আহ্বান জানাই।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষকরা, ওসমানী হাসপাতালের পরিচালক, উপ–পরিচালক সহ বিভাগীয় ও জেলার স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিল।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম