সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

>> লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা যাচাই করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

>> শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

>> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

>> ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

>> ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

>> সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : সিলেট

মিথ্যা মামলার পেছনে একজন সাংবাদিকসহ অনেকই জড়িত : পুতুল


সিলেট প্রতিনিধি
DhakaReport24.com || 2024-12-24
মিথ্যা মামলার পেছনে একজন সাংবাদিকসহ অনেকই জড়িত : পুতুল

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মিথ্যা মামলায় সাধারণ ও নিরপরাধ ব্যক্তিদের নাম জড়িয়ে হয়রানিতে ক্ষোভ প্রকাশ করেছে বিয়ানীবাজার উপজেলা বিএনপির একাংশ। সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আতাউর রহমান আতা এর স্মরণে  শোকসভায় সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল ক্ষোভ প্রকাশ করে বলেন , সাধারণ ও নিরপরাধ ব্যক্তিদের নাম জড়িয়ে বিভিন্ন জায়গায় মামলা করা হচ্ছে বাণিজ্য করা হচ্ছে রাজনৈতিক নেতাদের পাশাপাশি একজন সাংবাদিক ও জড়িত আছেন এর পেছনে সব তথ্য আমাদের কাছে আছে আমরা নিরপরাধ কাউকে হয়রানির পক্ষে নয়। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুন্দর দেশ বিনির্মানে যে দফা দিয়েছেন সেগুলো বাস্তবায়নই হবে আমাদের লক্ষ্য। 

সভায় বিয়ানীবাজার উপজেলা  বিএনপির সহ-সভাপতি আব্দুস সুবরের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, যুক্তারাজ্য বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার সরকারি কলেজ ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, উপজেলা জাসাসের আহবায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব আব্দুল হামিদ রানা, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার অনিক, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাবেক সহ-সভাপতি মাসুক উদ্দিন প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম