সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

>> লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা যাচাই করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

>> শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

>> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

>> ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

>> ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

>> সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

>> এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

আপনি পড়ছেন : শিক্ষা

পবিপ্রবিতে ল' প্রিমিয়ার লীগ শুরু


পবিপ্রবি প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-03-10 14:56:00
পবিপ্রবিতে ল' প্রিমিয়ার লীগ শুরু

পটুয়াখালী   বিজ্ঞান  ও  প্রযুক্তি   বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)তে  ল'  প্রিমিয়ার লীগের(ক্রিকেট)  তৃতীয়  আসরের  উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

আজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন,  খেলায়  হার জিত রয়েছে। যেকোন এক টিম জয়লাভ করবে। তাই আমার আহ্বান আম্পায়ারের সিদ্ধান্তকে মেনে নিয়ে এবং শেষ পর্যন্ত লীগটি সফলভাবে শেষ করা।

এসময় আরো উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের বিভাগীয় চেয়ারম্যান এম. এ রহিম। অনুষদের উপস্থিত  অন্যান্য শিক্ষকবৃন্দরা হলেন, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম মাসুম ও সহকারী অধ্যাপক মোঃ রহমত সরকার।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের শেষে  টিম ন্যাচারাল জাস্টিস বনাম রেকর্ডস অফ রাইটস  এর মধ্যকার খেলা সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এর  পূর্বে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও উক্ত অনুষদের শিক্ষকরা মাঠে ব্যাট-বল করে লীগটির উদ্বোধন করেন। ল' প্রিমিয়ার লীগের এবারের আসরের আয়োজক আইন ও ভূমি প্রশাসন অনুষদের তৃতীয় ব্যাচের(অরিত্রিক-০৩) শিক্ষার্থীরা।