সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

>> লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

>> শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা যাচাই করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

>> শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

>> দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

>> ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

>> ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

>> সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : শিক্ষা

স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন


DhakaReport24.com || 2022-02-17 17:33:00
স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু করা হবে নতুন কারিকুলামে পাঠদান।মাধ্যমিক স্তরে ২২ ফেব্রুয়ারি শুরু হলেও মার্চ থেকে শুরু হবে প্রাথমিকে।

নতুন কারিকুলামে স্কুল-কলেজে শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটি থাকছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এখন থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন রাখার সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থী সপ্তাহে দুইদিন ছুটি পেলে অনেকটা চাপমুক্ত থাকতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের উপর থেকে চাপ কমিয়ে আনতে এবং পড়াশোনার পরিবেশ আরও আনন্দময় করে তুলতে নতুন জাতীয় শিক্ষাক্রম (কারিকুলাম) অনুমোদন দিয়েছে সরকার।

এই কারিকুলামে প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা হবে না শুধু শিক্ষার্থীদের শিখনকালীন মূল্যায়ন করা হবে। চতুর্থ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ৪০ শতাংশ নম্বরের জন্য পরীক্ষা দেবেন, বাকি ৬০ শতাংশ নম্বর আসবে তাদের শিখনকালীন মূল্যায়নের মাধ্যমে। নবম-দশমে ৫০ শতাংশ নম্বরের জন্য পরীক্ষা, বাকি ৫০ শতাংশ নম্বর শিখনকালীন এবং একাদশ-দ্বাদশে ৭০ শতাংশ নম্বর পরীক্ষা এবং ৩০ শতাংশ নম্বর শিখনকালীন মূল্যায়নে দেয়া হবে। পরীক্ষার নম্বরের সঙ্গে শিখনকালীন মূল্যায়ন যোগ করে ঘোষণা করা হবে মূল ফলাফল ।