শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল


DhakaReport24.com || 2026-03-30
এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন থেকে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা গেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে দেওয়া নির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৭ জুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের পরই এ তারিখ চূড়ান্ত হবে এবং পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

এদিকে, এ বছর থেকে এইচএসসি পরীক্ষায় বড় একটি পরিবর্তন আসছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে তা চালু ছিল না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১১টি বোর্ড—সাধারণ, মাদরাসা ও কারিগরি—সবগুলোতেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রশ্নপত্রে সমতা নিশ্চিত হবে এবং মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে খুব শিগগিরই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হতে পারে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম