৪ শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) প্রশাসন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন দিপা,নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালনের পাশাপাশি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা তারা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।