শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

শিক্ষকদের বাড়তি বেতন সুবিধার নতুন প্রজ্ঞাপন জারি


DhakaReport24.com || 2026-01-29
শিক্ষকদের বাড়তি বেতন সুবিধার নতুন প্রজ্ঞাপন জারি

শিক্ষকদের জন্য নতুন বেতন সুবিধা কার্যকর হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বুধবার (২৮ জানুয়ারি) নতুন প্রজ্ঞাপন জারি করেছে, যাতে সহকারী শিক্ষক ও শিক্ষিকার পদনাম অন্তর্ভুক্তি এবং অগ্রিম বর্ধিত বেতন নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনের আওতায় বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী সহকারী শিক্ষক-শিক্ষিকা এক ধাপ অগ্রিম বর্ধিত বেতন পাবেন। আর প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য এই সুবিধা দুই ধাপ কার্যকর হবে।

এই প্রজ্ঞাপন ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের অনুমোদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তফসিলে সহকারী শিক্ষক-শিক্ষিকার পদনাম এবং বেতনসুবিধার বিস্তারিত সংযোজন করা হয়েছে, যাতে পূর্বের মেমোরেন্ডাম অনুযায়ী সুবিধাগুলো স্পষ্টভাবে প্রয়োগ করা যায়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম