শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ছে


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-26 17:33:30
৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ছে


 
করোনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় অনেক শিক্ষার্থীই নির্ধারিত সময়ে ৪৪তম বিসিএসে আবেদন করতে পারবেন না। ফলে আবেদনের সময়সীমা বাড়ানোর চিন্তাভাবনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা বৃদ্ধির জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চিঠি ইউজিসি থেকে পেয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা এক মাস বৃদ্ধির প্রস্তাব জানিয়েছে।

বিপিএসসি চেয়ারম্যান আরও বলেন, নিশ্চয়ই আমরা পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবো। খুব শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, করে ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭ জন, তথ্যে ১০, ডাক ২৩ জন, বাণিজ্যে ৬ জন, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

আগ্রহী যোগ্য প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd/) গিয়ে পিএসসির নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু ৩০ ডিসেম্বর। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত।