শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অনশনের ১২তম দিন, হাসপাতালে ১৯ শিক্ষার্থী


DhakaReport24.com || 2022-01-25 19:27:45
অনশনের ১২তম দিন, হাসপাতালে ১৯ শিক্ষার্থী

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনের ১২তম দিন পার করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যার ঘন্টা হিসেবে করলে দাড়ায় ১৪৫ ঘণ্টা। এই দীর্ঘ সময় অনশন করায় অসুস্থ্য হয়ে পড়েছেন অধিকাংশ শিক্ষার্থী। ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে আজ পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন মোট ১৯ শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এই ১৯ জন। বাকি ৯ জন অনশনরত অবস্থায় উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে অনড় অবস্থানে রয়েছেন।

এর আগে বুধবার বিকেলে শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচির পর থেকে সব শিক্ষার্থীই হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু একটু সুস্থ হওয়ার পর আবার ফেরত এসেছেন অনশনস্থলে। এর মধ্যে তারা কেউই অনশন ভাঙেননি। অসুস্থ শিক্ষার্থীদের একজনের অস্ত্রোপচার হলেও তিনি অনশন চালিয়ে যান।

এর মধ্যে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। অবশ্য এর ২৯ ঘণ্টা পর উপাচার্যের বাসভবনে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করে দেন তারা।