শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

কাফন মিছিলের পর গণঅনশনের ঘোষণা শাবি শিক্ষার্থীদের


DhakaReport24.com || 2022-01-22 22:27:15
কাফন মিছিলের পর গণঅনশনের ঘোষণা শাবি শিক্ষার্থীদের

শনিবার বিকেলে উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতীকী মরদেহ নিয়ে কাফন মিছিলের পর এবার গণঅনশন কর্মসূচির ঘোষণা দিলেন  আন্দোলনরত শিক্ষার্থীরা।  শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টায়  সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। ইতিমধ্যেই তিনজন এ গণঅনশনে বসেছেন বলে জানা যায়।

উপাচার্যের পদত্যাগ দাবিতে ইতিমধ্যেই শিক্ষার্থীদের অনশনে  পার হয়েছে ৭৮ ঘণ্টা।  চারদিন ধরে অনশন করছেন  ২৪টি  । অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন শিক্ষার্থী। তারা নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।