শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-21 11:42:15
৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ
সংগৃহীত ছবি।

করোনা ভাইরাস সংক্রমণ আবারও ভয়াবহ রূপ নিয়েছে দেশে। এ জন্য আজ থেকে  আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা ব্যবস্থা নেবে। 

আজ মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

করোনা সংক্রমণ রোধে ৫টি জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

নির্দেশনাগুলো হচ্ছে-


১. ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সকল স্কুল, কলেজ বন্ধ থাকবে। 


২. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থাগ্রহণ করবে। 


৩. রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ ও অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাঁদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। 


৪. সরকারি-বেসরকারি অফিস, শিল্প কারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে। 


৫. বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরণের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।