শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

শাবির ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-01-17 13:28:00
শাবির ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি
সংগৃহীত ছবি।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম তদন্ত কমিটি গঠনের তথ্যটি নিশ্চিত করেন। 
 
তিনি জানান, রোববার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়। এতে ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারকে সভাপতি ও রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিকে কমিটির সদস্য করা হয়েছে।

এদিকে সোমবার সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা চালানোর প্রতিবাদে এবং ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

এ সময় শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের জেরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনার পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেছে। গতকাল রোববার (১৬ জানুয়ারি) রাতে জরুরি সিন্ডিকেট সভা শেষে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন।