শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

বুয়েট হলে করোনার হানা 


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-16 11:55:45
বুয়েট হলে করোনার হানা 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলগুলোতে হানা দিয়েছে করোনা। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি হলে শনাক্ত হয়েছেন কমপক্ষে ২৪ জন শিক্ষার্থী।

রোববার বিষয়টি নিশ্চিত করেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান।
 
তিনি বলেন, আমরা প্রকোপ বাড়ার শুরু থেকে কিছু শিক্ষার্থীর আক্রান্তের খবর পেয়েছি। কিন্তু গত দুইদিনে এটির হার বাড়ছে। আমাদের প্রতিটি হলে ভাইরাসে আক্রান্ত শিক্ষার্থী আছে বলে তথ্য এসেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে আটটি হলের ২৪ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, যারা আক্রান্ত হয়েছে আমরা তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। কারণ হলে আলাদা করে থাকার মতো কোন ব্যবস্থা নেই।

এদিকে করোনার প্রকোপ বাড়ায় গতকাল শনিবার থেকে অনলাইনে ক্লাস চালানোর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। গত ১২ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় প্রশাসন।