শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

এসএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ 


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-13 20:43:15
এসএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ 

প্রতিবারের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষার আবেদন করেছে। সেই আবেদনের ফল প্রকাশ করা হবে আগামী ২১ জানুয়ারি।

এই বিষয়ে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ  বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আমার কথা হয়েছে। এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল আমরা আগামী ২১ জানুয়ারি প্রকাশ করব।

তিনি বলেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ২১ জানুয়ারি এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে।

জানা যায়, ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। পর দিন (৩১ ডিসেম্বর) থেকে পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। যা শেষ হয় গত ৬ জানুয়ারি।