শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পৌষ উৎসবের আয়োজন


ইবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-01-12 18:50:45
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পৌষ উৎসবের আয়োজন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছে পৌষ উৎসব-১৪২৮।

হিম হিম শীতের বাতাস, উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস’ প্রতিপাদ্য নিয়ে বুধবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে এই উৎসবের আয়োজন করা হয়। 
বিভিন্ন স্বাদের রকমারি মুখরোচক পিঠাপুলি, র‍্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বিভিন্ন আয়োজনে এক ভিন্ন আমেজের সৃষ্টি হয় শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে।

বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফ ও মীরা’র সঞ্চালনায় উৎসবের উদ্বোধন করেন বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মোঃ সারওয়ার মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গাজী মোঃ মাহবুব মুর্শিদ, সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রয়, সহকারী অধ্যাপক ফওজিয়া খাতুন’সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা।