শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৯৩.৫৮ শতাংশ


DhakaReport24.com || 2021-12-30
এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৯৩.৫৮ শতাংশ

পাসের হারে শীর্ষ ছিল রাজশাহী শিক্ষাবোর্ড। এবার এ বোর্ডের ৯৪ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

 সিলেট বোর্ড এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ৯৬ দশমিক ৭৮ শতাংশ পাসের হার নিয়ে। এরপরই রয়েছে কুমিল্লা বোর্ড, তাদের পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ।

 এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৯৩ দশমিক ৫৮ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

তবে জিপিএ-৫ এ সবার উপরে রয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা, এ শিক্ষা বোর্ডের ৪৯ হাজার ৫৩০ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে।

মহামারীতে নয় মাস বিলম্বিত এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হারে শীর্ষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ২৯ হাজার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে প্রতিষ্ঠানের সংখ্যা ও কেন্দ্র, অংশগ্রহণকারী, উত্তীর্ণ, পাসের হার, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

পরীক্ষার ফলাফলে ইতিবাচক সূচকগুলোর মধ্যে দেখা যায়, পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-৫ বেড়েছে ৪৭ হাজার ৪৪২। এ বছর শূন্য ভাগ প্রতিষ্ঠানের সংখ্যা ১০৪ থেকে কমে হয়েছে ১৮টি।

এসএসসি পরীক্ষা প্রতিবছর ফেব্রুয়ারি মাসের শুরুতে শুরু হয়ে থাকলেও এবছর করোনা পরিস্থিতির কারণে সাড়ে আট মাস পিছিয়ে ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর।

ফলাফল প্রকাশ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, গত বছরের তুলনায় এ বছরে ফলের সূচকে বেশকিছু ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। আমরা বিশ্বাস করি, এর পেছনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেমন-বিনামূল্যে সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া, টেলিভিশনে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ শিক্ষকদের পাঠদান প্রচার, শিক্ষার উপকরণ হিসেবে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং সুষ্ঠু-শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার আগে দুই মাস শ্রেণি কার্যক্রম চলমান রাখা হয়েছে। এই পরীক্ষার জন্য সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে।

পাস ও জিপিএ-৫ বৃদ্ধি
এ বছর গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গতবার এই পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। গতবারের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাস করেছে ৯৪ দশমিক ৮ শতাংশ। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮ দশমিক ৪৯ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডের ৯৩ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ১৫ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ০৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯  জন শিক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন শিক্ষার্থী।

এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন  শিক্ষার্থী। যার মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড অর্থাৎ স্কুলগুলোতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৪০ জন শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩১৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৮৭ জন।