শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে


DhakaReport24.com || 2021-05-06 08:57:00
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে



করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক না হলে চলতি বছরের ১ জুলাই থেকে অনলাইনে সব বর্ষের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বৃহস্পতিবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চি করে গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আপদকালীন ব্যবস্থা হিসেবে গতকাল আমরা ডিনস কমিটির সভায় ১ জুলাই থেকে অনলাইনে পরীক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলাম একাডেমিক কাউন্সিল বিশদ আলোচনা করে সেটিকে চূড়ান্ত করেছে।

এর আগে, বুধবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি বৈঠকে অনলাইনে পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল।