এইচএসসি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনা
DhakaReport24.com || 2020-09-25 21:26:45
এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি, শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিবৃতিতে এ দিক নির্দেশনা দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা হবে না এই মর্মে সরকার কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ করে নাই। পরীক্ষার্থীদের বারবার বলা হচ্ছে তারা যেন লেখাপড়া চালিয়ে যায়। শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হলো।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয় বারবারই বলেছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা নেয় হবে। এছাড়া পরীক্ষার তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। করোনা মহামারির কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। গত ২২ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় যা আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।