শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

এসএসসির ফলে এবারও মেয়েরা এগিয়ে


DhakaReport24.com || 2020-05-31 18:01:30
এসএসসির ফলে এবারও মেয়েরা এগিয়ে


চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায়ও পাসের হার এবং সংখ্যায় এগিয়ে রয়েছে মেয়েরা। এবার এসএসসি পরীক্ষায় সব সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরী শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ১০ভাগ। অন্যদিকে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ। কেবল এ বছর নয়, ২০১৬ সাল থেকেই মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে পাসের হারে।

গত ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন বা ৮২.৮৭ ভাগ শিক্ষার্থী পাস করেছে।

সারাদেশে সব শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন। ফেল করেছে ১ লাখ ৮৭ হাজার ৫৯৮ জন।

অপরদিকে ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন। অকৃতকার্য হয়েছে ১ লাখ ৬১ হাজার ৯০৭ জন।

এবার যশোর বোর্ডে ৮৭.৩১ ভাগ,ঢাকা বোর্ডে ৮২.৩৪, রাজশাহী বোর্ডে ৯০.৩৭, দিনাজপুর বোর্ড ৮২.৭৩, চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫, সিলেট বোর্ডে ৭৮.৭৯, বরিশাল বোর্ডে ৭৯.৭০, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ এবং কুমিল্লা বোর্ডে ৮৫.২২ শতাংশ পাস করেছে।

কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭২.৭০ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮২.৫১ ভাগ।

সারাদেশে ১০টি শিক্ষাবোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নিয়েছে। বাসস