শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : শিক্ষা

১০মে থেকে আমরণ অনশন করবে নিবন্ধিত শিক্ষক সংগঠন


DhakaReport24.com || 2022-04-18 04:41:00
১০মে থেকে আমরণ অনশন করবে নিবন্ধিত শিক্ষক সংগঠন

তিন দফা দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর নিবন্ধিত শিক্ষকবৃন্দ। আগামী ১০ই মে ২০২২  থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে প্যানেলভিত্তিক নিয়োগপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন।

প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি মো. আমির আসহাব কর্তৃক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নিবন্ধন পরীক্ষায় যারা পাস করে সনদ পেয়েছেন, তারা সবাই চাকরি পাওয়ার যোগ্য। কিন্তু দুঃখের বিষয়, ১৬টি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের জন্য মাত্র তিনটি গণবিজ্ঞপ্তি দিতে সক্ষম হয়েছে এনটিআরসিএ। কিন্তু সেখানেও রয়েছে বিভিন্ন ধরনের অনিয়ম ও অস্বচ্ছতা।

প্যানেল প্রত্যাশীরা জানান, এনটিআরসিএ অনেক আইনকানুন দেখিয়েছে, কিন্তু যখন আমরা পরিপত্র দেখিয়েছি, তখন তারা এ ব্যাপারে আর কথা বলতে রাজি হয়নি। তারা বলেছে, আমরা ছোট কর্মকর্তা, আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে যান। 

আমরা এনটিআরসিএর চেয়ারম্যান ও মহাপরিচালক মাউশির সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছি। শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছি। কিন্তু তাদের কাছ থেকে কোনো জবাব পাইনি।

প্যানেলভিত্তিক নিয়োগপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের ৩ দফা দাবি হলো এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগ, সনদধারী চাকরিপ্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা নেওয়া যাবে না, এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগ দিতে হবে এবং ইনডেক্সধারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না।

আগামি ১০ই মে থেকে এসব দাবি না মানা পর্যন্ত রাজধানীর শাহবাগে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্যানেলভিত্তিক নিয়োগপ্রত্যাশীরা।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম