শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপনি পড়ছেন : শিক্ষা

রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন 


DhakaReport24.com || 2022-04-07 19:39:30
রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন 

১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে ৫% আদিবাসী কোটা পূনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী ছাত্র পরিষদ রাবি কমিটি বৃহস্প্রতিবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ রাবি কমিটির সভাপতি সুশান্ত মাহাতোর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভুতি ভুষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, দপ্তর সম্পাদক পলাশ পাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবতা হেমব্রম, রাবি কমিটির সহ-সভাপতি কলাবতি মাহাতো, সাধারণ সম্পাদক লখিন সরদার, সাংগনিক সম্পাদক দিবাসঞ্জিত সরদার, নারী বিষয়ক সম্পাদক তৃষা হেমব্রম, কেন্দ্রীয় সদস্য অনিল গজার, সদস্য যাচিন্তা সরেন।

এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পাহাড়ি আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক জীনিস চাকমা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিজয় চাকমা, সদস্য সুব্রদেব চাকমা, লিংকন মারমা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ৪০তম বিসিএস পরীক্ষার চুড়ান্ত তালিকায় কোন আদিবাসী প্রার্থীকে সুপারিশ না করার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান। ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে আদিবাসীদের ৫% কোটা তুলে দেওয়ার কারনে আজকে কোন আদিবাসী প্রার্থীকে সুপারিশ করা হয় নি। আদিবাসীদের এই ৫% কোটা পূনর্বহালের দাবি জানান। আদিবাসীদের কোটা বাতিল করার এখনো সময় হয় নি। কারন আদিবাসীরা এখনো উন্নয়নের প্রান্তিক পর্যায়ে রয়েছেন। তাদের শিক্ষা এবং চাকরির যথেষ্ট প্রয়োজন রয়েছে। আদিবাসীদের উপর সরকারের বিমাতা সুলভ আচরনের প্রতিবাদ জানায়। ৪০ তম বিসিএস পরীক্ষার চুড়ান্ত তালিকায় আদিবাসীদের পুর্নবিবেচনা করে ফলাফল প্রকাশ করার জোর দাবি জানানো হয়।

এদিকে ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে ৫% আদিবাসী কোটা পূনর্বহালের দাবিতে আগামী ১১ এপ্রিল  আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে, রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।


ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম