শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন


DhakaReport24.com || 2022-04-05 20:38:15
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২২ সালের ১ বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কার্যকরী কমিটিতে সভাপতি পদে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিহার সরকার অংকুর এবং সাধারণ সম্পাদক পদে আরটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিফাত শাহরিয়ার প্রিয়ান নির্বাচিত হয়েছে।  

বুধবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এর কার্যালয়ে নবনির্বাচিত কমিটি ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. সৌমিত্র শেখর, রেজিস্ট্রার কৃষিবিদ ড.হুমায়ুন কবীর, ছাত্র পরামর্শক ড. তপন কুমার সরকার, শিক্ষক সাকার মোস্তফা, কর্মকর্তা পরিষদের সভাপতি জুবায়ের হোসেন, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা রেজাউদৌল্লাহ প্রধান প্রমুখ। একইদিন সকালে প্রেসক্লাবের বার্ষিক কার্যনির্বাহী সভায় প্রেসক্লাবের কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। 

১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি বায়েজিদ হাসান (যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (সময়ের আলো), সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিসান (বাংলাভিশন ডিজিটাল), অর্থ সম্পাদক নবাব শওকত জাহান(দৈনিক ভোরের ডাক), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশাদ আল সাইম।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন, ওয়াহিদুল ইসলাম, ফজলুল হক পাভেল, সরকার আব্দুল্লাহ তুহিন (দৈনিক অধিকার), হাবিবুল্লাহ বেলালি মারুফ (আমার সংবাদ), আশিক আরেফিন (একুশে টিভি অনলাইন), তিতলী দাস (খোলা কাগজ), মুস্তাফিজুর রহমান (সিনিয়র ফটোগ্রাফার), (আজিজুল হাকিম পাভেল (দৈনিক সমাচার), শর্মিষ্ঠা ভট্টাচার্য (পূর্ব-পশ্চিম বিডি নিউজ), এবং শাকিল বাবু (ঢাকারিপোর্ট২৪.কম) । 

নতুন এই কমিটির অনুমোদন করেছে সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. শেখ সুজন আলী ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।

৩ জন উপদেষ্টার পাশাপাশি চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদারকেও সংগঠনটির উপদেষ্টা হিসেবে যুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত কমিটি বিকেল সাড়ে চারটায় শহীদদের শ্রদ্ধা জানিয়ে 'চির উন্নত মম শির' –এ পুষ্পস্তবক অর্পন করে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম