শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : শিক্ষা

সাত কলেজের আন্দোলনে বিপাকে সাত কলেজের পরীক্ষার্থীরা


DhakaReport24.com || 2022-03-16 23:17:00
সাত কলেজের আন্দোলনে বিপাকে সাত কলেজের পরীক্ষার্থীরা

অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশনসহ তিন দফা দাবিতে সকাল ১১ টার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজের অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষের শিক্ষার্থীরা। দুপুর ১ টা পর্যন্ত তারা অবরোধ করে রাখেন। এতে বিপাকে পড়েন সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা। অবরোধের ফলে সৃষ্ট জ্যামে সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক শিক্ষার্থী। আবার অনেক শিক্ষার্থী পরীক্ষা শেষে বাসায় পৌঁছাতে পড়েন ভোগান্তিতে। 

আজ (১৬ মার্চ) সাত কলেজের সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ, দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব, দুপুর ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্ব (বিশেষ) পরীক্ষা ছিল। 

ইডেন মহিলা কলেজের মাস্টার্স শিক্ষার্থী পারভীন আক্তার বলেন, আমি ফার্মগেট থেকে নীলক্ষেত পর্যন্ত লেগুনা দিয়ে যাই৷ কিন্তু পান্থপথ সিগন্যাল আসার পরেই জ্যাম শুরু হয়। এরপর হেঁটে আমি পান্থপথ থেকে নীলক্ষেত পর্যন্ত আসতে ১ টা বেজে যায়। আমার পরীক্ষা কেন্দ্র ছিল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। নীলক্ষেত থেকে সেখানে পৌঁছাতে আরো আধঘন্টার মতো লাগতো। দু'ঘন্টার পরীক্ষায় দেড়ঘন্টা পর কেন্দ্রে পৌঁছালে তো আর পরীক্ষা দিয়ে লাভ নেই। এজন্য আমি আর পরীক্ষা কেন্দ্রেই যাই নি।

ঢাকা কলেজের মাস্টার্স শিক্ষার্থী আশিকুল ইসলাম বলেন, আমার পরীক্ষা কেন্দ্র ছিল ইডেন মহিলা কলেজে। ধানমন্ডি কলাবাগান থেকে হেঁটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাইছি পরীক্ষা শুরুর ২০ মিনিট পর। দু'ঘন্টার পরীক্ষায় লিখা শুরু করতে আধাঘন্টা  চলে গেলে কিভাবে ভালো পরীক্ষা দেওয়া যায়? আমার মতো আরো অনেক শিক্ষার্থী আন্দোলনের কারণে আজ ভোগান্তিতে পড়েছেন। 

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

১) করোনা বিবেচনায় সিজিপিএ শর্ত শিথিল করে ১ম, ২য় ও ৩য় বর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

২) দর্শন বিভাগের প্রশ্নের মানবন্টন পরিবর্তন করতে হবে। ১০০ নম্বরের পরিবর্তে ৮০ মার্কের পরিক্ষা নিতে হবে এবং ২০ নম্বর ইনকোর্স এর মাধ্যমে যোগ করতে হবে।

৩) গণহারে অকৃতকার্য হওয়ার কারণ নির্ধারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম