শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : শিক্ষা

তিন দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ


DhakaReport24.com || 2022-03-16 13:04:30
তিন দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ করেছে। এতে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকাল ১০টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. করোনা সংক্রমনের কারণে সিজিপিএ শর্ত শিথিল করে ১ম, ২য় এবং ৩য় বর্ষের (১৯-২০,১৮-১৯,১৭-১৮) প্রকাশিত সকল বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

২. দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে। ১০০ মার্কের পরিবর্তে ৮০ মার্কের পরীক্ষা নিতে হবে এবং ২০ মার্ক ইনকোর্সের মাধ্যমে যোগ করতে হবে।

৩. গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে হবে।

শিক্ষার্থীরা বলছেন, আমরা করোনাকালীন সময়ে মাত্র ২ মাস ক্লাস করার সময় পেয়েছি। চার ঘণ্টার পরীক্ষা মাত্র দুই ঘণ্টায় দিয়েছি। প্রশ্নের উত্তর জানা থাকলেও সময়ের অভাবে আমরা উত্তর দিতে পারিনি। ফলে গণহারে ফেল আসছে।

বেগম বদরুন্নেসা মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মাছুমা আক্তার মুন বলেন, করোনায় আমাদের দীর্ঘ সেশনজটে পড়েছি। চার ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টায় দেওয়ার ফলে ফলাফলের বিপর্যয় ঘটে। এখন আমাদের পরবর্তী বর্ষে প্রোমোশন না দিলে পড়াশোনা বাদ দেওয়া ছাড়া উপায় নেই।

ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম