শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : শিক্ষা

এইচএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার ফল রোববার


DhakaReport24.com || 2022-03-12 19:18:45
এইচএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার ফল রোববার

২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে রোববার (১৩ মার্চ)। বেলা ১১টার পর যেকোনো সময় এই ফল প্রকাশ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সামগ্রিক প্রস্তুতি শেষ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। রোববার বেলা ১১টার পর যেকোনো সময় এই ফল প্রকাশ হবে। যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মোবাইলে এসএমএস চলে যাবে।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয় ১৪ ফেব্রুয়ারি থেকে। ২০ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম