শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : শিক্ষা

ঢাবির ‘মিনি গেস্টরুমে’ ফের ছাত্রলীগের নির্যাতন


DhakaReport24.com || 2022-03-12 10:37:30
ঢাবির ‘মিনি গেস্টরুমে’ ফের ছাত্রলীগের নির্যাতন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অপরাধ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের এক শিক্ষার্থী নির্যাতন করেছে ছাত্রলীগ কর্মীরা। 

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী আবু তালিব।

তিনি জানান, বৃহস্পতিবার (১০ মার্চ) গভীর রাতে হলের ২০১ (ক) নম্বর কক্ষে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন ২০১৮-১৯ সেশনের সমাজকল্যাণ বিভাগের শেখ শান্ত আলম, ইসলামের ইতিহাস বিভাগের ইমদাদুল হক বাঁধন, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শাহাবুদ্দিন ইসলাম বিজয় এবং আইন বিভাগের নাহিদুল ইসলাম ফাগুন।
অপরাধ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের এ শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর আমাকে মিনি গেস্টরুম ডাকা হয়। একপর্যায়ে সামান্য একটা ভুলের কারণে আমাকে হাতে না ধরে মুখে সিগারেট খাইতে বাধ্য করে। আমি খেতে না চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। যদি সিগারেট না খাই তাহলে রুমের ভেতর বসিয়ে রেখে সিগারেট খাওয়ানোর থ্রেট দেয়। বাধ্য হয়ে সিগারেট খেতে গিয়ে হাতে ধরতে চাইলে স্টাম্প দিয়ে হাতে আঘাত করে। জোর করে সিগারেট খাওয়ানোর পাশাপাশি আমার শারীরিক গঠন ও হাঁটাচলা নিয়ে মাদকাসক্ত হিসেবে ব্লেম দেয় এবং বকাবকি করে। শান্ত মুখে সিগারেট দিয়ে তাতে আগুন লাগিয়ে টানতে বলে। একপর্যায়ে সিগারেটের ধোঁয়ার কারণে আমি নিঃশ্বাস নিতেও পারিনি।


ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম